লঘু শাস্ত্রীয় এবং শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা
মহাশয়/মহাশয়া,
সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক সচেতনতার লক্ষ্যে আগামী ২৬শে মার্চ, ২০২৩ রবিবার কলতান অডিটোরিয়ামে ‘গুরু প্রণাম’ লঘু শাস্ত্রীয় ও শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন। বিশিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দের আলোয় আলোকিত এই অনুষ্ঠানে আপনার সপারিষদ উপস্থিতিও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি।
ধন্যবাদান্তে- সংগত
অনুষ্ঠানসূচী :- ২৬শে মার্চ, ২০২৩ রবিবার
বেলা ৩টা : মঞ্চউদ্বোধন ও উদ্বোধনী অনুষ্ঠান
বিকাল ৩.৩০টা : সংগত এর ছাত্র-ছাত্রীদ্বারা সঙ্গীত পরিবেশন
সন্ধ্যা ৬.৩০টা : সঙ্গীত, পরিবেশনায় - প্রদ্যুৎ মৈত্র
সন্ধ্যা ৭টা : শ্রদ্ধা জ্ঞাপন ও গুনীজন সম্বর্ধনা
সন্ধ্যা ৭.৩০টা : কণ্ঠসঙ্গীত, পরিবেশনায় - পৃথ্বিশ সেনগুপ্ত
রাত্রি ৮.৩০টা : সরোদ, পরিবেশনায় - দীপ্তনীল ভট্টাচাৰ্য্য
রাত্রি ৯.৩০টা : উৎসবের সমাপ্তি ঘোষণা

Comments
Post a Comment